শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

দায়ভার ~ দেবার্ঘ্য বিশ্বাস

আমার ফিরে যাওয়ার দায়ভার
না হয় আমার ই থাক,,,
তুমি না হয় ঠাই নাও
সুতানুটির বনেদিয়ানায়।।।
আমার ফিরে না আসার দায়ভার
না হয় আমার ই থাক,,,
তুমি না হয় চিঠি লিখো
আভিজাত্যের ইশারায়! 
ছোটবেলা থেকেই মনের সুপ্ত কোণে ছোট্ট একটা স্বপ্ন উঁকি দিয়ে যেতো ...আমিও একদিন সম্পাদনা করবো । বাবা সে সময়ে ছোটদের একটি পত্রিকা প্রকাশ করতেন । নাম ' আগামী '...বাবা কে দেখতাম দিন রাত ডুবে থাকতেন কাজের মধ্যে , এডিটিং , সম্পাদনার কাজে কোনরকম ত্রুটি রাখতেন না তিনি , বাবা কে দেখেই ছোট আমি র মনের গহনে কখন যে বাসা বেঁধে গিয়েছিলো এই ইচ্ছেটি ! 
সাহিত্যের প্রতি আমার এই ঐকান্তিক ভালবাসার হাত ধরেই রোদ্দুরের জন্ম । সৃষ্টির জন্মলগ্ন থেকেই ঠিক করে নিয়েছিলাম ফেসবুকের অন্য গ্রুপগুলির চেয়ে রোদ্দুরকে আমি স্বতন্ত্র মর্যাদায় চিহ্নিত করবো ...আর এই চার মাস ধরে  সে মর্যাদা রোদ্দুর বহন করে চলেছে । রোদ্দুরের এই উজ্জ্বল পথচলায় আপনাদের সকলের সহযোগিতার কথা বিশেষ ভাবে উল্লেখ্য । 
আপনাদের সকলের আন্তরিক শুভ কামনায় উজ্জ্বল হয়ে উঠুক রোদ্দুর ...এই আত্যন্তিক প্রচেষ্টা সফল হোক 

                       Because ..  I believe  magic exicts in our mind 


শুভেচ্ছান্তে , 

পিয়ালী বসু 

তোমাকে দেখছি ~ পিয়ালী বসু


তোমাকে দেখছি নজর এড়িয়ে
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি নজর এড়িয়ে
প্রতিদিন কাক ভোর
তোমাকে দেখছি নজর এড়িয়ে
কফি চলকানো কাপ
তোমাকে দেখছি নজর এড়িয়ে
বেহিসেবী প্রতি রাত
তোমাকে দেখছি নজর এড়িয়ে
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি এলোকেশী হয়ে
তোমাতে মরছি রোজ । 

রঙ~ পিয়ালী বসু


মন খারাপের কোন রঙ হয়না, ছেড়ে আসা সম্পর্কেরও নয়
ট্রেসিং পেপারের মতই তারা বড় স্বচ্ছ
অনেকদিনের ইচ্ছে ছিল
তোর সঙ্গে একসাথে বসে
দার্জিলিং টি খাবো
সেসব নাহয়
আজ থেকে লিখব ধুসর সাদা কালো রঙে !

খেয়াল ~রঘুনাথ মণ্ডল


শরীরের গন্ধ পাবো না জানি ভীনদেশী মেয়ের
কিন্তু একটি কবিতা পারবে শরীরের প্রতি অন্গের ছোঁয়া নিতে
দুরে থেকে ছোঁব
কলম দিয়ে
সুখে ভাসবো
সাথে প্রসব যন্ত্রনা ভাগ করে নেব !

মন ~ স্বাতী বসু পাল


পালক গুলো খসে পড়লো একটু একটু করে
কেউ জানলো না , কেউ বুঝলো না
শুধু দক্ষিণের জানলাজুড়ে
কিছু চাঁদের আলো নিমেষে পথ হারালো

অবন্তিকা ~অনিরুদ্ধ দাস


অবন্তিকা---/
তোর ঠোঁটের কালো তিলেই/
আমার---- ঘর -গৃহস্থালি ।

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...