বুধবার, ১ জুন, ২০১৬

জীবনমুখী ~ জয়তী ভট্টাচার্য অধিকারী

প্রতিটি মুহূর্তে
জীবনের সাথে লড়াই করতে করতে ভাবি
হে ঈশ্বর, আর কতদিন!
ধৈর্যের শেষ সীমায় পৌঁছে আবার ঘুরে দাঁড়াই
জীবনের প্রতি পরম আকাঙ্ক্ষায়
মৃত্যু অমোঘ, মৃত্যু অনিবার্য
তবুও চলতে থাক অসম-লড়াই
জীবনের দগদগে ক্ষতে
ভালোবাসার প্রলেপ দিয়ে চলি নিরন্তর
প্রতীক্ষার গোড়ায় রোজ ঢালি বিশ্বাসের জল
তবুও
শিকড় আলগা হতে হতে 
যদি বা লুটিয়ে পড়ি কোনদিন
যদি না পূর্ণ হয় নতুন কুঁড়ি ফোটানোর সেই আশ
সেদিনও
আমার অস্তিত্ব থাকবে তোমার কঠিন হৃদয়ে
সূর্যমুখীর মত...

লাখ টাকার স্পর্শ ~ পিয়ালী পাল

চুপিসারে বরফ স্পর্শ করে যদি
খরকুটো জ্বেলে ভুলে যাস আমায়
পাঁচ লাখ টাকা পাওয়া লাশগুলোর কথা
ভুলে যাস
যদি পারিস ভুলে যাস
কত লাখ হাত পেতে নিয়েছিলিস
ওই নোংরা হাতের স্পর্শে
আর কাওকে নোংরা করিস না 

একটু আদর ~ সীমা ব্যানার্জ্জী-রায়

সাত সমুদ্র তেরো নদী পার করে যদি
আসতে পারো কোনদিন
কমলা মেঘ বিবশ না করে চেনাবো
নিঃস্তব্ধতার কাহিনি, পাইনের বনে!
জানো কি? এখানে থরে থরে সেজে আছে কত
কাঠবাদাম, চকলেট, চেরী, স্ট্রবেরী-
প্লিজ, আর কোরো না দেরী।


এসেই ফোটোনিয়া ফুলের চাদরে আদর দিয়ে 
মেখে নিও প্রাইভেট কবিত্ব।
এ তোমার এ আমার বিবাদী মুহূর্ত নয়
এ এক অনন্ত মুহূর্ত!


শব্দছাড়া শোনাবো কিছু মনগড়া মর্মরের প্রতিধ্ব্নি 
দেখো, প্রতিটি নিঃশ্বাসেরা দীর্ঘ থেকে হবে দীর্ঘতর।
এক মুহূর্তের জন্য হলেও দুজনের স্পর্শে বাজবে
মেক্সিকানদের মন-ভাঙার গান আর তার সাথে
থাক না হয় নিজেদের কিছু তরতাজা দৃশ্যের ঘ্রাণ!

প্রেম ~ শৌনক বক্সী

কাম কাম কাম?
বিশুদ্ধ আকাশ চাই .
তীব্র আগুনে পুড়ে যাওয়ার চাইতে
চল ধিমে আঁচে রাত পোহাই .

পরিণতি ~ অরিজিৎ বাগচী

চেনা ঠোঁটের গন্ধ টাকে 
চোখ জাগা বিভোর বাস্তবে দেখেছি
হাজার বার অন্য গোঁফে গিঁথে যেতে 
খামচে ধরা শরীরের বিবর্তন গুলো
"যেন হয়ে গেছি আরও অচেনা"
আজকের সিলিকন শরীর ও সময়ের জৌলুসে , 

#
"স্বপ্নেরা তবু খুঁজে যায় "
মিথ্যের মুখোশ আর কালো জরিবুটিক কাজের পোশাক
নিজের ঔরসজাত স্বভাবে ,
আর বোধগম্য হীন আমি 
তাতেই ভর করে কখন হাসি 
কখন অঙ্ক কষে চলি 
"জীবনের শেষ সীমানায়"

#
ফিনকি দিয়ে ছুটে আসা প্রেম 
এতোটা পথ পেরিয়ে 
ঢোক গেলে একাকীত্বের গ্লানির চিৎকার
মুখের বলিরেখায় ফুটে ওঠে মিলিয়ে যায়

লাশ কাটা ঘরের রেডিও টা শরীর খোঁড়ার গান ধরলে
জানতে পারি আবার
"এসেছি তবু দুজনে" একলা আলাদা ।

ইকুয়েশন ~ বাসব মণ্ডল

হৃদয়ের নিরক্ষ রেখা ধরে
চলেছি অনেক পথ
হাতে হাত,চোখে চোখ রেখে
তপ্ত হয়েছি বারে বারে
হাজারো ক্যাটাসট্রফির মাঝে
সহানুভুতীর মিডাস টাচ্ এ
গলেছে কষ্টের ভিসুভিয়াস

"এতোটা পথপেরিয়ে এসেছি তবু দুজনে
যেন হয়ে গেছি আরও অচেনা
সপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সিমানায়"
ঘোলা আবেগের নোনতা ফেনা

এঁটো অনুভুতির পানসা স্বাদে
মনুমেন্ট হয়েছে,চোখের জল
ভালবাসা খুঁজে ফেরে
প্ল্যাটনিকের সজ্ঞাহীন অতল

চেনা ঠিকানা ~ জয়ীতা ব্যানার্জী গোস্বামী

নীল নীল যত ইচ্ছেরা ছিলো পাশে 
হাতে হাত ছিলো স্বর্ণালী সন্ধায়
সবুজের সাথে ঘর বেঁধেছিলো প্রেম
ছোট ছোট ফুল হৃদয়ের আঙ্গিনায়

প্রতিশ্রুতিরা ঘোর লাগা কোন রাতে
দায়ভার হয়ে গর্ভে ছোঁয়ালো আশা
সঙ্গী দুজনে কুড়িয়েছি চাওয়া-পাওয়া
হাসি মুখে কত বিলিয়েছি ভালোবাসা

আজ রূপালী বসন্ত এসেছে পথের বাঁকে
তুমি আর আমি মুখোমুখি এইবার
এতোকাল শুধু হেঁটে গেছি পাশাপাশি
সময় হয়েছে চোখে চোখ রাখবার

"এতোটা পথ পেরিয়ে এসেছি তবু
দুজনে যেনো হয়ে গেছি আরও অচেনা 
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের

শেষ সীমানায়" খুব চেনা সেই ঠিকানা

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...